স্পোর্টেইনমেন্ট

প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ

পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করে এগিয়ে আনা হয়েছে ম্যাচ। আগের সূচি অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হওয়ার কথা ছিল ২৩, ২৫ ও ২৭ জুলাই। নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো হবে যথাক্রমে ২২, ২৩ ও ২৫ জুলাই।

বৃহস্পতিবার (২২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে হারারে স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে দু’দল।

এই সিরিজে সফরকারী বাংলাদেশ পূর্ণ শক্তির দল পাচ্ছে না। হাঁটুর চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলে হারারে থেকে ঢাকায় ফিরে আসছেন তামিম ইকবাল। পারিবারিক কারণে আগেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের শক্তির বড় উৎস হতে পারে সাকিব আল হাসানের একাদশে থাকা।

সবশেষ ১০টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। তবে টি-টোয়েন্টি র‌্যাংকিং বলছে, ক্রিকেটের সীমিত ফরম্যাটে দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। ঠিক তার পরের অবস্থানটিই জিম্বাবুয়ের।

জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ১৩টি টি-টোয়েন্টির মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে ৪টিতে।

Related Articles

Leave a Reply

Back to top button