বাংলাদেশ

রাত পোহালেই ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

সব ধরনের যানবাহন ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে, আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফেরিতে যাত্রীবাহী।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ‍্যবাহী যান ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে বল জানিয়েছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি বলেন, গত ৯ জুলাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বিআইডব্লিউটিসি। এতে বলা হয়েছে, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

করোনাজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button