বাংলাদেশ

পূজায় কোন অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, দুর্গা পূজাকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, আমরা হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তাঁরা আমাদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পুলিশি টহল বৃদ্ধির মাধ্যমে পূজামন্ডপ ও মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে কমিশনার বলেন, স্বতঃস্ফুর্তভাবে নিরাপত্তার মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গা পূজা উদযাপন করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সাথে মূল জনগোষ্ঠীর কোন সম্পৃক্ততা নেই। গুজবের কোন ভিত্তি নেই বলেও জানান ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button