বাংলাদেশ
পুরান ঢাকায় কয়েক ট্রাক পলিথিন জব্দ, আটক ১০

রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে অবৈধ পলিথিন, মেশিনপত্র ও পলিথিন উৎপাদনের কাঁচামাল সহ প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করেছে র্যাব।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে পুরান ঢাকার চকবাজার এলাকায় দেবীদাস ঘাট লেনে এ অভিযান চালানো হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ট্রাক ভর্তি প্রায় ০১ লক্ষ ৩০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। অভিযান থেকে ১০ জনকে গ্রেফতার করে প্রত্যেককে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ০৫ টি ফ্যাক্টরী সিলগালা করে দেয়া হয়েছে।

এই ৫ ফ্যাক্টরীর মালিকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


