স্পোর্টেইনমেন্ট

পিকের গোলে বার্সার জয়

টানা দুই হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে।

বুধবার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে জয়সূচক একমাত্র গোলটি করেছেন জেরার্ড পিকে। ম্যাচের ৩৬ মিনিটে জর্ডি আলবার ভাসানে ক্রস থেকে ভলিতে গোলটি করেন পিকে।

এটা ছিল চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে বার্সেলোনার প্রথম গোল। আর চ্যাম্পিয়নস লিগে পিকের ১৬তম গোল। আর কিয়েভের বিপক্ষে তার তৃতীয়। এই গোলের মধ্য দিয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রবার্তো কার্লোসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।

বল দখলে অনেক এগিয়ে থাকা বার্সা গোলমুখে ১১টি শট নিয়ে লক্ষ্যে রাখে তিনটি। অন্যদিকে, প্রতিপক্ষের জমাট রক্ষণের বিপরীতে ইউক্রেনের ক্লাব কিয়েভ তিনটি শট নিতে পারলেও একটিও ছিল না লক্ষ্যে। খেলার মাঝামাঝি সময়ে গোল দেয়  ক্যাম্প ন্যু। স্বদেশি আলবার মাপা ক্রসে দূরের পোস্টে ডান পায়ের দারুণ ভলিতে কিয়েভের জাল কাঁপান পিকে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এটাই তার প্রথম গোল।

বিরতির পর খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

Related Articles

Leave a Reply

Back to top button