৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিলেন ফিফা প্রধান

২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।
ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শেষ হবে আগেই শুক্রবার (১৬ ডিসেম্বর) কাতারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ফিফা প্রধান।
তিনি আরো বলেন,‘ কয়েক বছর আগে ২৪টি ক্লাব নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছিলাম। ২০২১ সালে এটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটি স্থগিত হয়ে যায়।
২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ। যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেয়া হবে।’
ক্লাব বিশ্বকাপ প্রতি বছর ছোট আকারে অনুষ্ঠিত হয়। গত ১৫টি মৌসুমে সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হয় ক্লাব বিশ্বকাপ। যেখানে চ্যাম্পিয়নস লিগের জয়ীরা সরাসরি যোগ দিতো সেমিফাইনালে। এই টুর্নামেন্ট নিয়ে তেমন উন্মাদনা দেখা যায় না ফুটবলপ্রেমীদের মাঝে। আর তাই ফিফা বিশ্বকাপের ধাঁচে ৩২ দলের অংশগ্রহণে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চায় বলে জিয়ান্নি ইনফান্তিনো।



