বিশ্ব

নেদারল্যান্ডসে বিখ্যাত সাংবাদিককে গুলি

নেদারল্যান্ডসের বিখ্যাত ক্রাইম সাংবাদিক পিটার আর দে ভ্রাইসের (৬৪) ওপর গুলি চালানো হয়েছে। খবর: বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের লেইডসেপলেইন স্কয়ার এলাকার কাছে একটি সড়কে গুলির ঘটনা ঘটে। একটি টেলিভিশন চ্যানেলের স্টুডিও থেকে বের হওয়ার পর পিটারের শরীরে ৫টি গুলি করা হয়। এর একটি তার মাথায় লাগে।

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পিটার আর দে ভ্রাইস নেদারল্যান্ডসের আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের কাছ থেকে বহুবার হুমকি পেয়েছেন। দেশটিতে তিনি ব্যাপক জনপ্রিয়।

Related Articles

Leave a Reply

Back to top button