স্পোর্টেইনমেন্ট

নিয়ম-কানুনের ব্যাপারে আরো কঠোর হবো: সালাউদ্দিন

নতুন করে দায়িত্ব নিয়ে দেশের ফুটবলের উন্নয়নে সবকিছুই ভালোভাবে দেখবেন বলে জানিয়েছেন বাফুফের নতুন সভাপতিকাজী মোহাম্মদ সালাউদ্দিন।

রোববার (০৪ অক্টোবর) বাফুফে ভবনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ফুটবলের নানা দিক নিয়ে কথা বলেন তিনি। এবার নিয়ম-কানুন কঠোরভাবে নজরদারি করার কথা জানান। জেলা ফুটবল, যুব ফুটবল কোন কিছুই বাদ যাবে না বলে প্রতিশ্রুতি দেন।

প্রথমে কোন কাজটি আগে করতে চান, এমন প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, আমার প্রথম কাজ হবে ডিসিপ্লিনের বিষয়ে কঠোর হওয়া। যে লিগগুলো আছে, সেগুলো অবশ্যই নির্দিষ্ট তারিখে হতে হবে। তারিখ যা দেওয়া হবে তা আর পরিবর্তন হবে না। ১২ বছর হয়ে গেছে, একটা জায়গায় এসেছি। এখন এগিয়ে নিতে হলে ফেডারেশন ও ক্লাবগুলোর এই ডিসিপ্লিনটা থাকতে হবে।

দেশের প্রতিটা জেলায় যেন নিয়মিত লিগ আয়োজন করা হয় এই বিষয়টার ওপর বিশেষ নজর দেওয়া হবে বলে জানান বাফুফে সভাপতি। জেলা ফুটবল আয়োজনের দায়িত্ব জেলা সভাপতির, সেটার দায় তিনি নেবেন না বলে হুঁশিয়ারি দেন।

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন এবারের নির্বাচনে সালাউদ্দিনের প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button