অন্য খবর

নির্বাচন করবেন না, তবুও ব্যালটে থাকবে পরীর নাম

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন।

২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার কথা ছিলো পরীমণির। এরমধ্যে তার মনোনয়নপত্রও জমা পড়েছে নির্বাচন কমিশনে।

কিন্তু শনিবার পরীমনির স্বামী শরিফুল রাজ গণমাধ্যমকে জানান, ‘শারীরিক অবস্থার কারণে পরী নির্বাচন করতে পারছে না। সে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারতে নেয়ার পরিকল্পনা রয়েছে।’

নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, ‘আজ (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিলো। সেটা অতিক্রম হওয়ার পর আমরা পরীরমণির বিষয়টি জানতে পারি। ফলে এখন আর প্রত্যাহারের সুযোগ নেই। ব্যালটে পরীমনির নাম থাকছেই।’

Related Articles

Leave a Reply

Back to top button