বাংলাদেশ

নির্বাচনে কোথাও কোনো অসুবিধা হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা দাবি করেছেন, ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুটি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে রাজধানীর নির্বাচন ভবনে সিইনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। আমাদের কাছে কোনো অভিযোগ নেই।

বলেন, জাতীয় নির্বাচনে সারা দেশে ভোট হয়। এই খণ্ড নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকে। এ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য সরকার পরিবর্তনের সুযোগ নেই। ২ বছর/আড়াই বছরের জন্য নির্বাচিত হবেন সেই জন্য হয়তো প্রার্থী বা ভোটারদের মধ্য তেমন আগ্রহ নেই।

করোনাকালে ভোটের আয়োজনে স্বাস্থ্যবিধি মানা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ভোটারদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button