ফের বাড়ল জ্বালানি তেলের দাম

➤➤ এক মাসের ব্যবধানে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এবার ডিজেলের দাম না বাড়লেও অন্যান্য জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বেড়েছে ৫ টাকা।
রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। নতুন দর অনুযায়ী, জুন মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল বিক্রি হবে ১৩৫ টাকায়।
এর আগে গত ৩০ এপ্রিল মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১৩০ টাকায় থাকবে।
এছাড়া, গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে নির্ধারণ করা হয় জ্বালানি তেলের মূল্য।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ৩১ মে ২০২৬



