বাংলাদেশ

নারী নির্যাতনকারীরা রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয়: সুজন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউর আলম মজুমদার বলেছেন, নারী নির্যাতনকারীরা রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় রয়েছে ।

শনিবার (১০ অক্টোবর) সকালে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে করোনা মহামারি চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী নির্যাতন মহামারি। বাসা থেকে কর্মক্ষেত্রে প্রতিটি জায়গায় এই নির্যাতন চলছে।

বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি তারা ১৩৫ জন কর্মজীবী নারীর সাক্ষাৎকার নিয়েছিলেন। তাদের শতভাগ কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের স্বীকার বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button