বিশ্ব
নতুন বছরে হার মানবে করোনা ভাইরাস

নতুন বছরে করোনাভাইরাস হার মানবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। খবর: বিবিসি।
বিবিসির খবরে বলা হয়েছে, খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতে একটি বিবৃতিতে এ কথা বলেছেন ডব্লিউএইচও প্রধান।
বিবৃতিতে তিনি আরও বলেন, করোনার সংক্রমণ রোধে দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।
এছাড়াও ডব্লিউএইচও প্রধান টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্ক অবলম্বন করতে বলেছেন।
তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, কোভিড-১৯-এর চিকিৎসায় এখন অনেক কিছু রয়েছে। তবে টিকার ক্ষেত্রে যে অসমতা রয়েছে তা একই রকম থাকলে ভাইরাসের নতুন ধরন ছড়ানোর ঝুঁকিও বাড়বে। এই অসমতা থেকে বেরিয়ে আসতে পারলেই বিদায় নেবে করোনাভাইরাস।



