বাংলাদেশ

আতশবাজি ও ফানুসের কারণে দেশজুড়ে অনেক জায়গায় আগুন

পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে, রাত ১২ টা বাজতেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ফোটানো হয় পটকা বা আতশবাজি। ওড়ানো হয় ফানুস। আকাশে ‍উড়তে থাকা ফানুসের আগুন ছিটকে পড়ে বিভিন্ন এলাকার বাসাবাড়িতে।

এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগে বলে জানা যায়। 

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর বেশ কিছু স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

শনিবার (০১ জানুয়ারি) দিনগত রাতে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব আগুন লেগেছিল সবগুলো আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনগুলো বড় না হওয়ায় তেমন কোনো সমস্যা হয়নি। এছাড়া উত্তরা এলাকায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো।

এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মাদপুর, মিরপুর, তেজগাঁও, খিলগাঁও, ডেমরা, যাত্রাবাড়ী, সূত্রাপুর, লালবাগ, রায়েরবাগ, কেরানীগঞ্জসহ আরও কিছু স্থানের বিভিন্ন জায়গায় বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button