বাংলাদেশ

ধোঁয়ায় আচ্ছন্ন পুরো নিউমার্কেট এলাকা, নিউমার্কেটমুখী সড়ক বন্ধ

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার ফলে পুরো নিউমার্কেট এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

এ ঘটনায় সিটি কলেজ থেকে নিউ মার্কেটমুখী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে।

আগুন লাগার পরেই পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সড়কে শুধু ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ৩০টি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button