বাংলাদেশ

দ্বিতীয় বৈঠকে সার্চ কমিটি

রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি, নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দ্বিতীয় বারের মতো বৈঠকে বসেছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়েছে।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে, রোববার (৬ ফেব্রুয়ারি) সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, বিশিষ্টজনদের সঙ্গে শনিবার (২টি) ও রোববার (একটি) মোট ৩টি বৈঠক করবে সার্চ কমিটি।

২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করা হবে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

এ কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম জমা দেয়ার বিধান রয়েছে।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button