বাংলাদেশ

দেশে চার কোটি ৮১ লাখের বেশি টিকার প্রয়োগ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে গতকাল মঙ্গলবার পর্যন্ত চার কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন তিন কোটি ১৫ লাখ ছয় হাজার ১৭ জন, এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন ৭৩ লাখ ৮৩ হাজার ৫৬৯ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ সাত হাজার ৩১৯ জন। ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ২১ হাজার ২১২ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ হাজার ৭৫৪ জন।

এ ছাড়া, চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ১৪ লাখ সাত হাজার ৮১ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৭ লাখ ৩০ হাজার ৭৬৬ জন। আর, মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৫ লাখ ৯৪ হাজার ১৫৫ জন, এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ লাখ ৪৭ হাজার ৮৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৮৩ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ছয় লাখ ৩৪ হাজার ৭১৬ জন নিবন্ধন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button