বিশ্ব

দুবাইয়ে নগ্ন ছবি তোলার অভিযোগে ১২ নারীকে আটক

দুবাইয়ের নগ্ন হয়ে ছবি তোলার অভিযোগে অন্তত ১২ নারীকে আটক করা হয়েছে। সোমবার দুবাইয়ের মেরিনা এলাকার একটি ভবনের বারান্দায় ওই নারীরা ফটোশুট করে বলে জানা যায়। এ ফটোশুটের একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। খবর বিবিসি।

জানা গেছে, আটক নারীদের মধ্যে ১১ জন ইউক্রেন এবং একজন রাশিয়ান। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধারণা করা হচ্ছে, তাদের প্রত্যেকের ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার দিরহাম জরিমানার মতো কঠিন শাস্তি হতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে এক ব্রিটিশ নারী দুবাইয়ে একবছরের সাজা পেয়েছিলেন। তার বিরুদ্ধে বিয়ে ছাড়াই এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছিল।

Related Articles

Leave a Reply

Back to top button