বিশ্ব

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিজেপি’র মানিক সাহা

ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে নিয়োগ দিয়েছে ক্ষমতাসীন দল। খবর: আনন্দ বাজার।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ছ’মাসের মধ্যে তাকে কোনও বিধানসভা আসন থেকে জিতিয়ে আনতে হবে। তবে সেটা খুব একটা কঠিন হবে না বিজেপির পক্ষে। ৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতে জয় পেয়েছিল। তারই কোনও একটি থেকে মানিকের জয় নিশ্চিত করতে হবে বিজেপিকে।

এদিকে মানিক সাহাকে নিয়োগের কয়েক ঘণ্টা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেন। বিপ্লবের ইস্তফার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায় কে হবেন পরের মুখ্যমন্ত্রী। এ নিয়ে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব এবং ত্রিপুরার পরিষদীয় দল। তবে কেন্দ্রীয় নেতৃত্ব আগেই মানিকের নাম চূড়ান্ত করে দিয়েছিল বলে বিজেপির সূত্র জানিয়েছে।

জানা গেছে, রাজভবনে বৈঠকের পর বিপ্লব দেব পদত্যাগের এ ঘোষণা দেন।

২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা দিতে হয় তাকে।

Related Articles

Leave a Reply

Back to top button