স্পোর্টেইনমেন্ট

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা খেলোয়াড় লেভান্ডভস্কি

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে হারিয়ে, ২০২১ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডস্কি।

এর আগে গতবছরও এই পুরষ্কার নিজের করে নিয়েছিলেন এই তারকা ফুটবলার।

সুইজারল্যান্ডের জুরিখে স্থানীয় সময় সোমবার রাতে ঘোষণা করা হয় ফিফা বর্ষসেরা ফুটবলারের তালিকা। সেখানেই টানা দ্বিতীয়বারের মতো এই পুরষ্কার জিতলেন তর্কসাপেক্ষে এই সময়ের সেরা ফুটবলার।

গত বছরের নভেম্বরে রেকর্ড সপ্তম ব্যালন ডি অর জয়ের কারণে সকলের ধারণা ছিল হয়ত ফিফা দ্য বেস্টও উঠবে মেসির হাতে। কিন্তু সেটি হয়নি।

২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় দ্বিতীয় হয়েছেন মেসি। আর সেরা তিনের অন্য খেলোয়াড় হলেন মোহামেদ সালাহ।

Related Articles

Leave a Reply

Back to top button