বাংলাদেশ

ঢাকায় পৌঁছেছে চীনা উপহারের টিকা : চীন দূতাবাস

চীনের পাঁচ লাখ উপহারের টিকার চালান বুধবার (১২ মে) ভোরে ঢাকায় পৌঁছেছে।

চীনা দূতাবাস সূত্র জানায়, ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং থেকে ঢাকায় পৌঁছে।

বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে এ টিকা বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার (১০ মে) জানিয়েছিলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এ লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে। এ টিকা ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button