বাংলাদেশ

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান আর নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক গণমাধ্যমকে আব্দুল হান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার আব্দুল হান্নান করোনা পজিটিভ হয়ে সিএমএইচে ভর্তি হন। রবিবার সকালে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়। দুপুর পৌনে ১টার দিকে ব্রেন স্ট্রোক করে তিনি মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button