টাইব্রেকারে ব্রাজিলের বিদায়

কোয়ার্টার ফাইনালেই ব্রাজিলকে চোঁখের পানিতে ভাসিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হলে খেলা গড়ায় ইনজুরি টাইমে। যেখানে অতিরিক্ত সময়ের ১০৫+১ মিনিটে নেইমার গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু ১১৭ মিনিটের মাথায় পেটকোভিচ গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। সেই সমতা নিয়ে শেষ হয় অতিরিক্ত ৩০ মিনিট। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠে ক্রোয়াটরা। ব্রাজিলের হলে পেনাল্টি মিস করেন রদ্রিগো ও মারকুইনহোস। তবে ক্যাসেমিরো ও পেদ্রো গোল আদায় করে নেন।
ক্রোয়েশিয়ার হয়ে নিকোলা ভ্লাসিচ, লোভরো মাজের, লুক মদ্রিচ ও মিসলাভ ওরসিক গোল আদায় করে নেন।
এতেই জয় নিশ্চিত করে ক্রোয়েশিয়া চলে যায় সেমিফাইনালে। আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে।
এ নিয়ে ক্রোয়েশিয়া টানা চারটি পেনাল্টি শুটআউটে জয়লাভ করল। আজ ব্রাজিলকে হারানোর আগে শেষ ষোলোতে জাপানকে হারিয়েছিল টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়েছিল তারা। তার আগে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোতে ডেনমার্ককে এবং কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে হারিয়েছিল টাইব্রেকারে। সবশেষ ২০১০ বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরেছিল ক্রোয়েশিয়া।
এদিকে ২০০৬ বিশ্বকাপ থেকে শুরু, এ নিয়ে পঞ্চমবার নকআউটে এসে ইউরোপিয়ান দলের কাছে হারতে হলো ল্যাটিন আমেরিকান পাওয়ার হাউজ ব্রাজিলকে।



