স্পোর্টেইনমেন্ট

টাইব্রেকারে জিতে সেমিতে আর্জেন্টিনা

নেদারল্যান্ডসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে সেমিফাইনালে আর্জেন্টিনা।

হেরে গেলেও আর্জেন্টাইনদের চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বীতা করেছে ডাচরা। শুরুতে দুই গোল খেয়ে পিছিয়ে থেকেও দারুণ নৈপূণ্য দেখিয়ে ডাচ স্ট্রাইকার ভুট ভেগহোর্স্ট পরপর দুই গোল করে ড্র এনে স্বস্তি ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ড্র হলে পেনাল্টিতে যায়।

খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শুরুতেই ভার্জিল ফন ডাইকের গোল ঠেকিয়ে শুরু করেন টাইব্রেকার। পরেরবার ঠেকান স্টিফেন বার্গভিনের শট। মাঝে মেসি এসে সফল স্পট কিক নেন। পারেদেস ও মন্তিয়েল এসেও হন সফল। তিনে স্পট কিক নেওয়া ডাচ ফুটবলার সফল স্পট কিক নিলেও চারে আর্জেন্টাইন এনসো ফার্নান্দেস এসে পারেননি। এদিকে নেদারল্যান্ডসের ভুট ভেগহোর্স্ট ও লুক ডি জং সফল হন। বাকি ছিলো আর্জেন্টাইন কারও সফল কিক নেওয়ার। সেটিই করে দেখালেন লাওতারো মার্তিনেস।

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।

Related Articles

Leave a Reply

Back to top button