অন্য খবর

বিরল রোগে আক্রান্ত ‘টাইটানিক’ খ্যাত গায়িকা

হলিউডের ‘টাইটানিক’ সিনেমায় ‘মাই হার্ট উইল গো অন’ গানটি গেয়ে বিখ্যাত হয়েছেন কানাডিয়ান গায়িকা সেলিন ডিয়ন।

বিখ্যাত সেই গায়িকা ‘স্টিফ পার্সন সিনড্রোম’ নামে এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত । যে রোগে দশ লক্ষের মধ্যে একজন নাকি আক্রান্ত হন।

সম্প্রতি সেলিন নিজেই এই রোগের কথা জানিয়েছেন। বাতিল করেছেন সামনের সব লাইভ শো।

গায়িকা নিজেই জানিয়েছেন, এটি এক ধরনের অটো ইমিউন ডিসওর্ডার। তাই সুদূর ভবিষ্যতে কোন অনুষ্ঠানে দেখা যাবে না তাকে। যার জন্য তার শ্রোতাদের কাছে বারবার ক্ষমাও চেয়ে নেন তিনি।

একটা দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতা লেগেই ছিল গায়িকার।

সম্প্রতি ভিডিও শেয়ার করে নিজের অসুস্থতার বিষয়ে সেলিন বলেন, আমি একটা লম্বা সময় ধরে ভুগছি, বুঝে উঠতে পারছিলাম না কীভাবে এর মোকাবিলা করব। তাই সকলের সামনে আসতে সময়টা বেশি লাগল।

‘স্টিফ পার্সন সিনড্রোম’ রোগটায় মূলত পেশিতে টান পড়ে। যার ফলে পেশির ওপর নিয়ন্ত্রণ থাকে না। যে কোনো সময় পড়ে গিয়ে চোট আঘাত পেতে পারেন। এই রোগে সম্পূর্ণ সেরে ওঠার পরিসংখ্যান খুব বেশি নেই। ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলে তবে কিছুটা ভালো থাকতে পারেন সেলিন।

 

Related Articles

Leave a Reply

Back to top button