স্পোর্টেইনমেন্ট
শেষ কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড

আজ শনিবার কাতার বিশ্বকাপের শেষ হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড।
আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
থ্রি লায়ন্সরা আগের ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে ও ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে শেষ আটের টিকিট পায় এ দু’দল ।
তবে ইতিহাস বলছে, কোয়ার্টার ফাইনালের এর আগে ১৯৫৪, ১৯৬২, ১৯৭০, ২০০২ ও ২০০৬ সালে বিদায় নিতে হয়েছে ইংলিশদের।
এদিকে এনিয়ে গত সাতটি আসরের পাঁচটিতেই ফ্রান্স কোয়ার্টার ফাইনালে খেলছে। এর মধ্যে রয়েছে শেষ তিনটি বিশ্বকাপ।
এর আগে ১৯৬৬ ও ১৯৮২ বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে দুটি ম্যাচেই পরাজিত হয়েছে ফরাসিরা।



