টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়ে, টস জিতেই ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে নিজেরা প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা।
আজ লঙ্কানদের কাছে হারলেই এশিয়া কাপে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়তে হবে ভারতকে। লঙ্কানরা জিতলে ফাইনালে খেলা অনেকটা নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে ভারত এবং জিতেছে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে ২৫ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। অতীতের সেই সাক্ষাতে ভারত একক আধিপত্য বিস্তার করে ১৭ ম্যাচে জয়লাভ করে। আর শ্রীলংকা জয় পায় মাত্র ৭ ম্যাচে। একটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দিপক হুদা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
শ্রীলংকা: পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, ধানুস্কা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, ওয়ানেন্দু হাসারঙ্গা ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহিশ থাকসেনা, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা।



