বাংলাদেশ

জুনের শেষে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, তারিখ ঠিক না হলেও, পদ্মা সেতু জুনের শেষে উদ্বোধন হবে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা হচ্ছে, জুনের শেষ সপ্তাহের আগে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর নামকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

সচিব জানান, সেতু কর্তৃপক্ষ আবেদনের তারিখ চেয়ে সারসংক্ষেপ পাঠাবে, সে অনুযায়ী তারিখ ঠিক হবে।

এর আগে, মঙ্গলবার (১৭ মে) পদ্মা সেতুতে যানবাহন চলাচলে টোল হার নির্ধারণ করে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যানবাহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন টোল হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

পদ্মা সেতু পার হতে সর্বনিম্ন টোল দিতে হবে মোটরসাইকেল আরোহীকে। মোটরসাইকেলের জন্য টোল নির্ধারণ হয়েছে ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা। ছোট বাস (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা এবং বড় বাস (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button