বাংলাদেশ
জামিরতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়া ও শ্রেষ্ঠ জয়িতা রত্নাগর্ভা ফিরোজা বেগমের স্মরণে, জামিরতায় অনুষ্ঠিত হলো দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, শাহজাদপুর উপজেলায় জামিরতা উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়া ও শ্রেষ্ঠ জয়িতা রত্নাগর্ভা ফিরোজা বেগমের স্মরণে সকাল ১০ টায় ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়।
ক্যাম্পে চিকিৎসক হিসেবে রোগী দেখেছেন, ডাক্তার আশিক রহমান এমবিবিএস ও ডাক্তার সাফিক রিফাত, কানিজ।
মেডিকেল ক্যাম্পে অত্র এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত অসহায়, গরিব রোগীরা সেবা গ্রহণ করে। ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল, নুরজাহান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।



