বিশ্ব

পাষন্ড মা নিজ হাতে ৫ সন্তানকে হত্যা করলেন

পাষন্ড এক মা নিজ হাতে  এক এক করে নিজের পাঁচ সন্তানকে হত্যা করেছেন। এমনই এক নিষ্ঠুর ঘটনা ঘটেছে জার্মানির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নর্থ রাইন-ওয়েস্টফাালিয়ার সলিনজেন শহরে।  এক অ্যাপার্টমেন্ট থেকে  ৫ শিশুর লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিজের সন্তানদের হত্যা করে ওই নিষ্ঠুর মা নিজেও পার্শ্ববর্তী ডুসেলডর্পের রেললাইনে আত্মহত্যা করতে চেয়েছিলেন। তবে বেঁচে আছেন এখনোও।

বিবিসি জানিয়েছে, ওই ৫ শিশুর মধ্যে ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তাদের বয়স ১ থেকে ৮ বছরের মধ্যে। তারা ৬ ভাই-বোন। এর মধ্যে সবার বড় ১১ বছর বয়সী আরেক ছেলে শিশু জীবিত আছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই শিশুদের নানি পুলিশকে ফোন করে জানান, তার মেয়ে ৫ সন্তানকে হত্যা করে বাসা থেকে বের হয়ে গেছে।

নিজ সন্তানদের হত্যাকারী ওই মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button