চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনের বেসরকারি বিমান পরিবহণ সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি যাত্রবাহী বিমান ১৩২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। খবর: ল জাজিরার।
দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের গুয়াংশি প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি)।
সিএএসি আরো জানিয়েছে, সোমবার (২১ মার্চ) সকালে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্থ হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি’র বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি পার্বত্য গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় সেখানে আগুন ধরে যায়।
সিসিটিভি জানিয়েছে, এরইমধ্যে একাধিক উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ফ্লাইটরাডার ২৪-এর ডাটা অনুযায়ী, চীনের কুনমিং থেকে গুয়াংজুগামী ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে উড্ডয়ন করেছিল। উড়োজাহাজটি ছয় বছরের পুরনো ৭৩৭-৮০০ এয়ারক্রাফট।



