বাংলাদেশ

চলমান বিধিনিষেধ শিথিল হতে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান  বিধি-নিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ  হোসেন। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তা জনপ্রশাসন প্রতিমন্ত্রী এক কথা জানা।

তিনি বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে।

এর আগে গত মঙ্গলবার কঠোর লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটের বন্ধ থাকা ফ্লাইট চালানোর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ শুক্রবার চলমান বিধিনিষেধের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমল শর্তসাপেক্ষে খেলা রাখা যাবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Related Articles

Leave a Reply

Back to top button