বাংলাদেশ

ঘরে থাকবেন নাকি পুলিশের ডিউটি করবেন: কুড়িগ্রাম পু‌লিশ সুপার

বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলেই পুলিশের সঙ্গে ডিউটি করার নির্দেশ দিয়েছেন কুড়িগ্রামের পু‌লিশ সুপার ম‌হিবুল ইসলাম খান।

ব্যাতিক্রমী এ সিদ্ধান্তের কথা ‘পু‌লিশ সুপার, কু‌ড়িগ্রাম’ নামে ফেসবুক পেইজে পোস্ট দিয়ে এ নিয়ে কুড়িগ্রামবাসীদের সতর্ক করেছে জেলা পু‌লিশ।

এতে বলা হয়েছে, বুধবার থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদের আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারের ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন কী করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?’

এ বিষয়ে পু‌লিশ সুপার ম‌হিবুল ইসলাম খান বলেন, করোনা মোকা‌বিলায় জেলা পু‌লিশ দিনরাত একাকার করে কাজ করছে। ‌বিনা প্রয়োজনে মানুষ‌কে বাইরে আসতে নিষেধ করলেও অনেকে তা মানছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল আটক করেও তেমন সুফল পা‌চ্ছি না। ফলে এবার ভিন্নধর্মী শা‌স্তির ব‌্যবস্থা নেওয়া হবে। সে লক্ষেই এই সিদ্ধান্ত। তবু মানুষ যেন ঝুঁকি নিয়ে বাইরে না আসে।

জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। কেউ কেউ এর চেয়েও কঠোর পদক্ষেপের পরামর্শও দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button