বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের দায়ে শরণংকর ও আইনজীবীকে লিগ্যাল নোটিশ

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের দায়ে শরণংকর ভিক্ষু ও তার আইনজীবীকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সাবেক আইনমন্ত্রী, বার কাউন্সিলের সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সংসদ সদস্য আব্দুল মতিন খসরু।

বুধবার ১১ নভেম্বর, ভিক্ষু শরণংকরের অবৈধ কর্মকান্ডের সমালোচনা করে বিবৃতিদানকারী দেশের বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংক্ষুব্ধ ব্যক্তিদের প্রতিনিধির পক্ষে এ নোটিশ জারি করেন আব্দুল মতিন খসরু।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৌদ্ধ বিহার স্থাপনের নামে ভিক্ষু শরণংকর কর্তৃক অবৈধভাবে সংরক্ষিত বনভূমি, মন্দির ও শশ্মান দখল এবং পাহাড় ও গাছপালা কাটার সমালোচনা করে গতমাসে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ সংগঠনগুলোর নেতৃবৃন্দ বিবৃতি দিলে তা জাতীয় দৈনিকগুলোতে ও অনলাইনে প্রকাশিত হয়। এই বিবৃতি কেন প্রকাশ করা হয়েছে, সেই মর্মে ভিক্ষু শরণংকর তার উকিলের মাধ্যমে বিভিন্ন পত্র-পত্রিকায় নোটিশ পাঠান, যার প্রেক্ষিতে তাদেরকে এই আইনী নোটিশ পাঠিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরু।

Related Articles

Leave a Reply

Back to top button