বিশ্ব

ক্ষমতাচ্যুত হয়েও নেপালের প্রধানমন্ত্রী ওলি

নেপালে আইন প্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে আবারও দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে।

প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি প্রধানমন্ত্রী হিসবে কেপি শর্মা ওলিকে নিয়োগ দিয়েছেন।’

কেপি শর্মা ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টি এবং জোট শরিকদের মধ্যে কয়েকমাস ধরে বিরোধের পরে সোমবার অনাস্থা ভোটে হেরে যান।

তবে পরে প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার আহ্বান জানান। পরে নেপালি কংগ্রেস দেখতে পায় যে তারা সংখ্যাগরিষ্ট জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সক্ষম হয়নি।

এ ফলে, পার্লমেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ওলি প্রধানমন্ত্রীর পদে পূনর্বহাল হন।

Related Articles

Leave a Reply

Back to top button