স্পোর্টেইনমেন্ট

কালান্দার্সের কাছে হারল নাসিরের পুনে

বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনের নেতৃত্বে পুনে ডেভিলস, কালান্দার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে।

আবুধাবি টি-টেন লিগের চতুর্থ ম্যাচে শুক্রবার (২৯ জানুয়ারি) শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান করে পুনে। জবাবে জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কালান্দার্স।

২৮ বলে সর্বোচ্চ ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার টম কোহলার-ক্যাডমোর। ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন দারউইশ রসুলি।

বল হাতে কালান্দার্সের বোলার সুলতান আহমেদ ও ক্রিস জর্ডান ১টি করে উইকেট তুলে নেন।

বল হাতে পুনের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন মুনিস আনসারি।

ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া নাসির বল হাতে ১ ওভারে ২১ রান খরচ করে উইকেটশূন্য থাকেন।

গত বৃহস্পতিবার প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে দলকে জিতিয়েছিলেন নাসির। ২ ওভারে মাত্র ১৮ রান খরচ করে নিয়েছিলেন ৩ উইকেট।

Related Articles

Leave a Reply

Back to top button