বিশ্ব

দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ

বিস্ফোরণের ঘটনা ঘটেছে, দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের সামনে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ঘটেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এটা সন্ত্রাসবাদী হামলা। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, দূতাবাসের সমস্ত কর্মীরা সুরক্ষিত আছেন।

এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইসরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

Related Articles

Leave a Reply

Back to top button