বাংলাদেশ

করোনার টিকা নিলেন শেখ রেহানা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, করোনা ভাইরাস থেকে সুরক্ষার টিকা নিয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি এই টিকা নেন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button