বাংলাদেশ
কবরস্থানে জিয়ারত করা থেকে বিরত থাকার অনুরোধ ডিএনসিসির

কবরস্থানসমূহে নগরবাসীকে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত করতে না যাওয়ার অনুরোধ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
৭ এপ্রিল(মঙ্গলবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস এর মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশ্যে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানসমূহে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তবে মৃত ব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে ।



