বিশ্ব

এশিয়া সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

প্রথমবারের মতো এশিয়া সফর শুরু করেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

রোববার (২২ আগস্ট) ভারতীয় বংশোদ্ভুত হ্যারিস সিঙ্গাপুর পৌঁছাবেন। আগামীকাল সোমবার এই নগর রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাঁর সফর কার্যক্রম শুরু হবে। সূত্র : আলজাজিরা

এই সফরে সিঙ্গাপুর ছাড়াও কমলা হ্যারিস মঙ্গলবার দিনের শেষদিকে ভিয়েতনামে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রের কোন ভাইস প্রেসিডেন্টের এটিই প্রথম ভিয়েতনাম সফর। সেখানে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত জানতে চাইবেন।

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ‘ভাইস প্রেসিডেন্ট তাঁর এই সফরে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে সুস্পষ্টভাবে অবহিত হবেন।’

এদিকে কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর নিয়ে সমালোচনা হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, কাবুল বিমান বন্দর থেকে যখন মার্কিনী, অন্যান্য বিদেশী এবং আফগান মিত্রদের সরিয়ে নিতে মার্কিন বাহিনীর নাকাল অবস্থা তখন কমিউনিস্ট দেশটি সফরের মাধ্যমে জনমত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button