বাংলাদেশবিশ্ব

উড়িষ্যা উপকূলের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৫ ডিসেম্বর) নাগাদ ভারতের উড়িষ্যার পুরি উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এরপর এটি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে নিম্নচাপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে।

শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারতের অবহাওয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগরের মধ্যে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র গতিপথ কিছুটা আঁকাবাঁকা। এটি একেবারে উপকূলের কাছে এসে বাঁক নেবে।

তবে ঘূর্ণিঝড়টি আর শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Related Articles

Leave a Reply

Back to top button