বাংলাদেশ

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ১ লাখ টন ভিজিএফ চাল বরাদ্দ

আগামী ১০ জুলাই আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে দুঃস্থ ও দরিদ্র পরিবারকে সহায়তায় এক লাখ ৩৩০ টন ৫৪০ কেজি ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় এ বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ইদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে সারাদেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টি ভিজিএফ কার্ডের বিপরীতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সবমিলিয়ে সারাদেশে মোট এক লাখ ৩৩০ টন ৫৪০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে বলা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button