বাংলাদেশ

ইরফান সেলিমের জামিন

ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার জামিনের আদেশ দেন।

এর আগে গত ৩ জানুয়ারি ওয়াকিটকি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। ইরফান সেলিমের আইনজীবী প্রাণনাথ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভ্রাম্যমান আদালতের সাজার বিরুদ্ধে আপিল করেছিলাম। মাদকসংক্রান্ত অভিযোগের সাজায় অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আজ জামিন দিয়েছেন।

মাদক সংরক্ষণ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে গত ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদুলকে এক বছর করে করাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button