বাংলাদেশ
ইতালি থেকে ফিরলেন ২৫৯ বাংলাদেশি

করোনা ভাইরাসের কারণে ইতালির রোমে আটকা পড়া ২৫৯ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
বুধবার (১৭ জুন) দুপুরে বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের অনেক নাগরিক ইতালিতে আটকা আছেন। বাংলাদেশ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে ২৫৯ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বহনকারী ফ্লাইটটি দুপুর ১২টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরার পর যাত্রীদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।



