স্পোর্টেইনমেন্ট

ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর

ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে, নানা পর্যবেক্ষণ-পর্যালোচনা করে এবারের ইউরোর সেরা একাদশ ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা-উয়েফা।

কিন্তু টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা মেলেনি সেরা একাদশে।

আসরে পর্তুগালের হয়ে গ্রুপপর্বে তিন ম্যাচে ৫ গোল ও ১ অ্যাসিস্ট করেও সেরা একাদশে জায়গা পাননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো। তবে রোনালদোর ৫টি গোলের ৩টিই এসেছিলো পেনাল্টি থেকে। ফলে প্রতিপক্ষের গোলবারের সামনে তাকে ততোটা ভয়ংকর মনে করেননি নির্বাচকরা। তারচেয়ে এগিয়ে রাখা হয়েছে আসরে ৪ গোল করা বেলজিয়ান তারকা রোমেলো লুকাকুকে।

ইউরোর সেরা একাদশে চ্যাম্পিয়ন ইতালির রয়েছেন সর্বোচ্চ পাঁচজন, রানার্স-আপ ইংল্যান্ডের তিনজন। এছাড়া ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম দল থেকে আছেন একজন করে।

ইউরোর সেরা একাদশ:

জিয়ানলুইজি দোনারুমা (ইতালি),
কাইল ওয়াকার (ইংল্যান্ড),
লিওনার্দো বনুচ্চি (ইতালি),
হ্যারি ম্যাগুইরি (ইংল্যান্ড),
লিওনার্দো স্পিনাজ্জোলা (ইতালি),
জর্জিনহো (ইতালি),
পিয়ের-এমিল হয়বিয়ার (ডেনমার্ক),
পেদ্রি (স্পেন),
ফেদেরিক চিয়েসা (ইতালি),
রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও
রহিম স্টার্লিং (ইংল্যান্ড)

Related Articles

Leave a Reply

Back to top button