বাংলাদেশ

জনসমাবেশের অনুষ্ঠান পরিহারের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত করোনা ভাইরাস রোধে চলমান বিধি-নিষেধ শিথিল করা থাকলেও এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ জনসমাবেশ হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান পরিহারের নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ একপত্রের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগের আরোপিত বিধিনিষেধ শিথিল থাকলেও করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (যেমন: বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান) পরিহার করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button