বাংলাদেশ

আবারো তেজগাঁওয়ের ডিসি বিপ্লব কুমার

বিপ্লব কুমার সরকারকে আবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনারের সই করা এক কার্যাদেশে তাকে পদায়ন করা হয়।

এর আগে ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এই পদেই দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এ পদে পদায়নের আগে বিপ্লব কুমার সরকার রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। গত ১৮ অক্টোবর তাকে ডিএমপিতে বদলি করা হয়।

আদেশে বিপ্লব কুমার ছাড়াও ডিএমপির ডিসি সঞ্জিত কুমার রায়কে সচিবালয় নিরাপত্তা বিভাগের ডিসি পদে এবং তেজগাঁও বিভাগের ডিসি মো. শহিদুল্লাহকে ডিএমপির কাউন্টার টেরোরিজমের ইনভেস্টিগেশন বিভাগের ডিসি পদে বদলি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button