বাংলাদেশ

আবরার হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আজ রবিবার (২৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আদালত। এর আগে ৬ ডিসেম্বর মামলার বাদী আবরারের বাবা বরকত উল্লাহর সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়।

মঙ্গলবার (২২ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামানের আদালত এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিনটি ধার্য করেন।

গত ৩ ডিসেম্বর একই আদালতের বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা আদালত বর্জন করেন। এ বিষয়ে সময় চেয়ে একটি লিখিত আবেদনও দেন তারা। আদালত আবেদনের বিষয়ে আদেশের জন্য ৬ ডিসেম্বর দিন রাখেন। পরে ৬ ডিসেম্বর আবেদন মঞ্জুর করে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এই মামলার বিচার কাজ মুলতবি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button