ফলোআপ

আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরকার নতুন চার বিচারপতি নিয়োগ দিয়েছে। শনিবার (৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের আপিল বিভাগে নিয়োগ দেন।

রবিবার (৯ জানুয়ারি) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

সর্বোচ্চ আদালতে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। সকাল সাড়ে ১০টায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।

Related Articles

Leave a Reply

Back to top button