বাংলাদেশ

বরিশালগামী লঞ্চে আগুন, অল্পের জন্য রক্ষা

রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী এমভি সুরভী-৯ লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সারে আগুন ধরে যায়। পরে জরুরি ভিত্তিতে চাঁদপুরের মোহনপুর লঞ্চ ঘাটে লঞ্চটি নোঙর করা হয়।

শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম গণমাধ্যমকে জানানম যাত্রীদের নিরাপত্তায় সেখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থান নেয়।  1

তিনি জানান , এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিনরুমে ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় প্রথমেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

Related Articles

Leave a Reply

Back to top button